tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিডাকসু নির্বাচনে জয়: সিজদায় শুকরিয়া আদায়ের ঘোষণা শিবির সভাপতির

ডাকসু নির্বাচনে জয়: সিজদায় শুকরিয়া আদায়ের ঘোষণা শিবির সভাপতির

ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয় উদযাপনে কোথাও মিছিল নয়, বরং সিজদায় শুকরিয়া আদায় করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশে কোথাও কোনো মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।”

এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পায়। প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম), যিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান, যিনি পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান।

অন্য প্রার্থীদের মধ্যে উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট।