tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়জ্বালানি সংকটে বন্ধ গ্রীন লাইন–৩, ঈদযাত্রায় ভোগান্তিতে যাত্রীরা

জ্বালানি সংকটে বন্ধ গ্রীন লাইন–৩, ঈদযাত্রায় ভোগান্তিতে যাত্রীরা

জ্বালানি সংকটের কারণে ঈদের আগে ঢাকা–ইলিশা–ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী নৌযান এমভি গ্রীন লাইন–৩–এর নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে আগামী ১৫ মার্চ রোববার থেকে নৌযানটির চলাচল পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে। এতে এই রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গ্রীন লাইনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য জ্বালানি সংকটের কারণে আজ শুক্রবারের নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। একই কারণে আগামীকাল শনিবারও (১৪ মার্চ) ঢাকা থেকে নৌযানটি ছেড়ে যাবে না।

গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেড জানায়, জ্বালানি অপ্রাপ্যতার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। সরবরাহ স্বাভাবিক হলে ইনশাআল্লাহ ওইদিন সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এমভি গ্রীন লাইন–৩ যাত্রা শুরু করবে।

এদিকে ঈদকে সামনে রেখে যাত্রীদের যাতায়াত বেড়ে যাওয়ার সময়ে হঠাৎ করে যাত্রা বাতিলের ঘোষণায় অনেক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।