tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিজুলাই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার

জুলাই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ ৪৪৬.৬৮ মিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছে আসল ও সুদ বাবদ মোট ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। আগের অর্থবছরের একই মাসে এ পরিমাণ ছিল ৩৮৫.৬৭ মিলিয়ন ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে সরকার আসল বাবদ পরিশোধ করেছে ৩২৭.৭২ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের জুলাইয়ে ছিল ২৬৪.৮৮ মিলিয়ন ডলার। অন্যদিকে, সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১১৮.৯৬ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরে ছিল ১২০.৭৯ মিলিয়ন ডলার।

একই সময়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পেয়েছে ২০২.৭৫ মিলিয়ন ডলার। এছাড়া নতুন প্রতিশ্রুতি এসেছে ৮৩.৪৬ মিলিয়ন ডলার, যা আগের বছরের জুলাইয়ে ছিল মাত্র ১৬.৪০ মিলিয়ন ডলার।

গত অর্থবছরে বাংলাদেশ মোট ৪.০৮৬ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ (আসল ও সুদ) পরিশোধ করেছিল। ২০২৪-২৫ অর্থবছরের শেষে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় ৭৪.৩৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।

ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সঙ্গে নতুন ঋণ চুক্তি করেছে ৮.৩২৩ বিলিয়ন ডলারের, যা এর আগের বছরের ১০.৭৩৯ বিলিয়ন ডলারের চেয়ে কম। একইভাবে, ঋণ বিতরণ কমে দাঁড়িয়েছে ৮.৫৬৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরে ছিল ১০.২৮৩ বিলিয়ন ডলার।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে উন্নয়ন সহযোগীদের মধ্যে সর্বাধিক ঋণ বিতরণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৭৭.৫০ মিলিয়ন ডলার। এরপর রয়েছে বিশ্বব্যাংক ৫৯.০৭ মিলিয়ন ডলার, জাপান ১৭.২৪ মিলিয়ন ডলার, ভারত ১৩.৬২ মিলিয়ন ডলার এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা ৩৫.৩৩ মিলিয়ন ডলার।

সূত্র: বাসস