tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে -সালাহউদ্দিন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে -সালাহউদ্দিন

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে রাষ্ট্র ও সংবিধানের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদকে তিনি একটি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে উল্লেখ করে বলেন, এটি যথাযথভাবে পালন করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সুশাসন, সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি সরকার দেশ পরিচালনায় মেধা ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন কৌশলকে অগ্রাধিকার দেবে বলেও জানান সালাহউদ্দিন। তার ভাষায়, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং দুর্নীতি নির্মূল—এই তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদাকে অটুট রেখে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক সম্মাননির্ভর সম্পর্ক বজায় রাখবে বিএনপি সরকার।