জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদে দায়মুক্তি আইন অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, জুলাই-অগাস্টে রাজনৈতিক প্রতিরোধের কারণে যেসব ফৌজদারি মামলা আছে, সেগুলো সরকার প্রত্যাহার করবে এবং নতুনভাবে কোনো মামলা করা হবে না। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে কোথাও মামলা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।



