tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি‘জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে নতুন সংকটে ফেলেছে’

‘জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে নতুন সংকটে ফেলেছে’

জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি ও চাঁদাবাজি করে দেশকে আরেকটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“এক বছরের মধ্যেই ‘জুলাইয়ের চেতনা’র নামে ভাগ-বাঁটোয়ারা, ধান্দাবাজি আর চাঁদাবাজিতে দেশটাকে নতুন এক সংকটের মুখোমুখি করা হয়েছে। জানি না, এখান থেকে সহজে কোনো উত্তরণের পথ আছে কি না। আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের মতো এত বড় একটি সুযোগ পেয়েও কিছুই করা গেল না।”

তিনি আরও বলেন,
“আমি চাই, এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নতুন প্রজন্মের লুটেরাদের বিরুদ্ধে একটি গণতদন্ত কমিশন গঠিত হোক এবং তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।”