tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়জিয়ার সমাধি সরাতে চেয়েছিলেন হাসিনা, নেন ২২০৯ কোটি টাকার প্রকল্প

জিয়ার সমাধি সরাতে চেয়েছিলেন হাসিনা, নেন ২২০৯ কোটি টাকার প্রকল্প

জাতীয় সংসদ ভবনের পাশে বিশাল সবুজ চত্বরে ৪৪ বছর ধরে চিরনিদ্রায় শায়িত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবার সেখানেই তার সঙ্গী হলেন সহধর্মিণী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। অথচ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রতিহিংসার জেরে ইতিহাসের সাক্ষী এ সমাধি সৌধ সরাতে একাধিকবার চেষ্টা করেছিলেন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই দাবি করে বিতর্কও সৃষ্টি করেছিলেন।

জিয়াউর রহমানের সমাধি সরানোর নীলনকশা হিসেবে ‘ঢাকার শেরে বাংলানগরে জাতীয় সচিবালয় নির্মাণ’ প্রকল্প নিয়েছিলেন শেখ হাসিনা। ২০১৫ সালে প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনও করা হয়েছিল। প্রস্তাবিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল দুই হাজার ২০৯ কোটি টাকা।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় রক্ষা পেয়েছে জিয়াউর রহমানের সমাধি। প্রকল্পেরও আর কোনো হদিস নেই পরিকল্পনা কমিশনে। প্রকল্প গায়েব হয়ে গেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে