জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান আনোয়ার হোসেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে একপর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা নদ থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



