tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদসারাদেশজামায়াত কর্মীকে গুলি করে হত্যা, একজন আহত

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা, একজন আহত

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. জামাল নামে এক জামায়াত কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাছির উদ্দীন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. জামাল (৪৫) একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শাহানগর দিঘিরপাড় এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে জামালের মৃত্যু হয়। একই ঘটনায় নাছির উদ্দীন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন সাংবাদিকদের জানান, জামাল ও নাছিরকে গুলি করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে জামাল ঘটনাস্থলেই নিহত হন এবং নাছির আহত হন।

ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু কালবেলাকে জানান, নিহত জামাল একসময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। তবে কী কারণে এ গোলাগুলির ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত—তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।