tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ক্লে কাউন্টির তিনটি পৃথক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

শনিবার (১০ জানুয়ারি) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ক্লে কাউন্টি শেরিফের দপ্তর জানায়, আলাবামা সীমান্তবর্তী শহর ওয়েস্ট পয়েন্ট এলাকায় এসব হামলা সংঘটিত হয়েছে।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে আমাদের কমিউনিটিকে একটি ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছে।”

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে এনবিসি নিউজ জানায়, নিহত ছয়জনের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিলেন। তবে এখনো নিহতদের পরিচয় বা হামলার সুনির্দিষ্ট বিস্তারিত প্রকাশ করা হয়নি।

শেরিফের দপ্তর জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং বর্তমানে কমিউনিটির জন্য আর কোনো হুমকি নেই। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

শেরিফ স্কট আরও বলেন, “নিহতদের ও তাদের পরিবারের জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি। তদন্তে অগ্রগতি হলে দ্রুত হালনাগাদ তথ্য জানানো হবে।”