tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জাতীয় নির্বাচন ২০২৬: ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশ

জাতীয় নির্বাচন ২০২৬: ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রথম প্রচার টিজার প্রকাশ পেয়েছে। রোববার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ৪৮ সেকেন্ডের টিজারটি প্রচার করা হয়।

টিজারের ক্যাপশনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন আজ (২ নভেম্বর) থেকে শুরু হলো। প্রথম টিজারে গুমের শিকার, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক ইতিহাসের এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন আখ্যায়িত করে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।

ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক টিজারে বলেন, “ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।”

রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত টিজারের শুরুতে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের একটি বক্তব্যের দিতানো অংশ। তিনি বলেন, “আমি ভারতে যেটা বলেছি যে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা যা করার আমি ভারতবর্ষের সরকারকে সেটা করার অনুরোধ করছি।” ওই মন্তব্যটি তখন দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়; টিজার সেই ভাইরাল বক্তব্য দিয়েই খুলেছে।

টিজারের আরও এক অংশে ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বলেন, “সেইসব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের মুখে দাঁড়িয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আপনাদের (জনগণকে) আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬ — দেশের চাবি আপনার হাতে।”