tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকজলদস্যুদের কবলে তেলবাহী জাহাজ, ১১ নাবিক জিম্মি

জলদস্যুদের কবলে তেলবাহী জাহাজ, ১১ নাবিক জিম্মি

সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে একটি তেলবাহী জাহাজ জিম্মি হওয়ার ঘটনা ঘটেছে। জাহাজটিতে থাকা ১১ জন পাকিস্তানি নাবিকের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নাবিকদের জিম্মি করে রাখা হয়েছে।

শনিবার জিওটিভি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ‘অনার-২৫’ নামের জাহাজটি গত ২১ এপ্রিল জলদস্যুদের হামলার শিকার হয়। হামলার পর জাহাজটি সম্পূর্ণভাবে দখলে নেয় দস্যুরা।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, জিম্মি নাবিকদের নিরাপদে উদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন দেশটির মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরী। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। নাবিকদের মুক্তির জন্য সোমালিয়া সরকারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজসহ ২৩ নাবিককে অপহরণ করেছিল জলদস্যুরা। পরে মুক্তিপণ দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক নৌ টহল কমে যাওয়ায় ভারত মহাসাগর অঞ্চলে জলদস্যুতা আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যা বৈশ্বিক বাণিজ্য ও নৌ-নিরাপত্তার জন্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।