tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকজরুরি অবতরণের সময় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৭

জরুরি অবতরণের সময় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৭

মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। খবর জানিয়েছে সামা টিভি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পর মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পাইলট একটি ফুটবল মাঠে অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচ্যুত হয়ে পাশের একটি গুদামঘরে আঘাত হানে। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কয়েকজন যাত্রীকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার সময় বিমানটি দ্রুত নিচে নেমে আসার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং বিমানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।