tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জরিপে ভোটারদের পছন্দে কোন দল এগিয়ে

জরিপে ভোটারদের পছন্দে কোন দল এগিয়ে

বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে’-এর দ্বিতীয় পর্বের তৃতীয় খণ্ডে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ছয়টি বিভাগের মধ্যে পাঁচটিতেই এগিয়ে রয়েছে বিএনপি। রংপুরে সবচেয়ে জনপ্রিয় জামায়াতে ইসলামী, আর বরিশালে এগিয়ে আওয়ামী লীগ।

জরিপের ফলাফল প্রকাশ করা হয় সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও দলের প্রতিনিধিরা। জরিপের উপস্থাপনা করেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।


বিভাগভিত্তিক দলীয় জনপ্রিয়তা:

  • ময়মনসিংহ:
    • বিএনপি: ৪৫.৭%
    • জামায়াত: ২৫.৮%
    • আওয়ামী লীগ: ১৭.৩%
    • এনসিপি: ৪.৭%
  • সিলেট:
    • বিএনপি: ৪৪.৭%
    • জামায়াত: ২৯.৬%
    • আওয়ামী লীগ: ১৪%
  • রাজশাহী:
    • বিএনপি: ৪৪.৪%
    • জামায়াত: ৪০.৯%
    • আওয়ামী লীগ: ৯.২%
  • খুলনা:
    • বিএনপি: ৪৩.৩%
    • জামায়াত: ৩০.১%
    • আওয়ামী লীগ: ১৮.৩%
  • ঢাকা:
    • বিএনপি: ৪০.৮%
    • আওয়ামী লীগ: ২৫.৮%
    • জামায়াত: ২৪.৩%
  • চট্টগ্রাম:
    • বিএনপি: ৪১.৯%
    • জামায়াত: ২৭.৬%
    • আওয়ামী লীগ: ১৭.১%
  • রংপুর:
    • জামায়াত: ৪৩.৪%
    • বিএনপি: ৩৬.৭%
    • আওয়ামী লীগ: ১২.৫%
  • বরিশাল:
    • আওয়ামী লীগ: ৩১.৯%
    • জামায়াত: ২৯.১%
    • বিএনপি: ২৮.৭%

সার্বিক ফলাফল:

  • প্রথম: বিএনপি
  • দ্বিতীয়: জামায়াতে ইসলামী
  • তৃতীয়: আওয়ামী লীগ
  • চতুর্থ: এনসিপি

জরিপের পেছনের তথ্য:

  • নমুনা সংখ্যা: ১০,৪১৩ জন
  • অংশগ্রহণকারী এলাকা: ৬৪ জেলা
  • গ্রাম–শহর অনুপাত: গ্রামীণ ৬৯.৫%, শহর ৩০.৫%
  • লিঙ্গ: পুরুষ ৫৪.২%, নারী ৪৫.৪%, তৃতীয় লিঙ্গ ০.৪%
  • বয়সভিত্তিক অংশগ্রহণ:
    • জেন জি (১৮–২৮): ৩৭.৬%
    • মিলেনিয়াল (২৯–৪৪): ৩৩.৪%
    • জেন এক্স (৪৫–৬০): ১৯.৮%
    • ৬০ বছরের ঊর্ধ্বে: ১.৩%

বিভাগভিত্তিক অংশগ্রহণ:

  • ঢাকা: ২৫.৬%
  • চট্টগ্রাম: ২০%
  • রাজশাহী: ১৫%
  • খুলনা: ১১.২%
  • রংপুর: ১১%
  • ময়মনসিংহ: ৯.৫%
  • বরিশাল: ৬.২%
  • সিলেট: ৫.৩%

তথ্য সংগ্রহের সময়কাল: ২ থেকে ১৫ সেপ্টেম্বর।
সহযোগী প্রতিষ্ঠান: ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম।