tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জনপ্রশাসন মন্ত্রণালয়ে এহছানুল হক নতুন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ে এহছানুল হক নতুন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ রবিবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়।