tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে যা জানা গেল

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে যা জানা গেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (১৮ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে।

খসড়া তালিকা অনুযায়ী বর্তমানে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন নাগরিক তালিকাভুক্ত আছেন। চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলে জানা গেছে। এই তালিকায় অন্তর্ভুক্ত নাগরিকরাই আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ নভেম্বর প্রকাশিত হালনাগাদ খসড়া তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন হিসেবে উল্লেখ ছিল।

চূড়ান্ত তালিকায় ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। ফলে অনেকেই এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্ধারিত তারিখের মধ্যে ১৮ বছর পূর্ণ করা নাগরিকরা চূড়ান্ত তালিকায় যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন ভোট আয়োজনের পরবর্তী কার্যক্রম শুরু করবে।