tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকচীনের দেওয়া সব উপহার ডাস্টবিনে ফেলেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

চীনের দেওয়া সব উপহার ডাস্টবিনে ফেলেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদলের সদস্যরা চীনা কর্মকর্তাদের দেওয়া সব সামগ্রী ফেলে দিয়েছেন বলে জানা গেছে। এসব সামগ্রীর মধ্যে ছিল প্রতিনিধি দলের পরিচয়পত্র, বার্নার ফোন এবং বিশেষ পিন। বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সেগুলো সংগ্রহ করে একটি বিনে ফেলে দেওয়া হয়।

নিউইয়র্ক পোস্টের হোয়াইট হাউস প্রতিনিধি এমিলি গুডিন  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, চীনা কর্মকর্তাদের দেওয়া কোনো কিছুই বিমানে নিতে দেওয়া হয়নি।

শুক্রবার বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন ট্রাম্প। বিদায়ের সময় উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এসময় স্কুলশিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নেড়ে ট্রাম্পকে বিদায় জানান। বিমানে ওঠার আগে ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সমর্থকদের উদ্দেশে ইশারা করেন।

তিন দিনের সফরে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। বৈঠকে দুই নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে একমত হন। একই সঙ্গে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন ট্রাম্প।

তবে সফর শেষে বড় কোনো বাণিজ্যিক অগ্রগতি কিংবা ইরান যুদ্ধ ইস্যুতে চীনের সুনির্দিষ্ট সহযোগিতার ঘোষণা আসেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তাইওয়ান ইস্যুতেও বৈঠকের আড়ালে সতর্ক বার্তা দিয়েছেন শি জিনপিং।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ মে চীন সফরে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও বেইজিং ও মস্কো এখনো আনুষ্ঠানিকভাবে সফরের তারিখ নিশ্চিত করেনি।

সূত্র: Turkish Today