tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়চিকিৎসা ব্যবস্থার পুরোনো কাঠামো ভাঙার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

চিকিৎসা ব্যবস্থার পুরোনো কাঠামো ভাঙার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

দেশের চিকিৎসা ব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরোনো কাঠামো ভেঙে নতুন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ‘স্তন ক্যানসার সচেতনতা মাস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “স্বাস্থ্যখাতে যে পরিবর্তন আনা দরকার, তার জন্য এখনো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। পুরোনো ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকলে উন্নয়ন সম্ভব নয়। তাই পুরোনো কাঠামো ভেঙে নতুন পরিকল্পনা ও নীতিমালা গ্রহণ করতে হবে।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার জাতীয় ক্যানসার হাসপাতালে দুটি নতুন রেডিওথেরাপি মেশিন ক্রয়ের উদ্যোগ নিচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তন ক্যানসার। প্রতি বছর দেশে প্রায় ১৩ হাজার নারী এই রোগে আক্রান্ত হন, যার অর্ধেকের মৃত্যু হয়। তারা বলেন, সময়মতো শনাক্ত ও সচেতনতা বৃদ্ধি করলে স্তন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব।

চিকিৎসকরা অনুষ্ঠানে আরও জানান, দেশে এখন স্তন ক্যানসারের বিশ্বমানের চিকিৎসা সুবিধা বিদ্যমান।