tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি দেবে ইসি

চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি দেবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত দুই মাসে দেশের ভোটার সংখ্যা বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

সিনিয়র সচিব আরও জানান, আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন।

প্রবাসী ভোটার নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আগামী ১৬ নভেম্বর চালু করা হবে একটি অ্যাপ, যার মাধ্যমে প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। ইতিমধ্যে বিশ্বের ১১টি দূতাবাসে ২১টি স্টেশনে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চলছে।