tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজধানীচমৎকার ভোট, ডিএমপি কমিশনারের মন্তব্য

চমৎকার ভোট, ডিএমপি কমিশনারের মন্তব্য

ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী বলেছেন, “চমৎকার ভোট হচ্ছে।” বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোটের পরিবেশ চমৎকার এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টা বলেছিলেন, একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান, আর আমরা দেখছি সেটাই হচ্ছে।

ভোটে কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি জানান, ভোট সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হচ্ছে। ফলাফলের পর সহিংসতার আশঙ্কা নেই, কারণ প্রধান রাজনৈতিক দলগুলো ফলাফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, “গুজব আগে থেকেই ছড়ানো হচ্ছিল—অনেকে বলছিলেন নির্বাচন হবে না বা সহিংসতা হবে। তবে আমরা দেখছি, উৎসবমুখর পরিবেশে নির্বাচন চলছে।”

২০১৮ সালের নির্বাচনের স্মৃতি ভাগ করে তিনি জানান, “আমি ২৫ বছরেরও বেশি সময় মোহাম্মদপুরে থাকি। সেই সময়ও ভোট দিতে এসেছিলাম। তখন গেট দিয়ে ঢোকার সময় আমাকে বলা হয়েছিল—আপনার ভোট হয়ে গেছে।”

প্রিসাইডিং অফিসার জানান, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট পড়েছে ২ হাজার ৫৮৪ জন ভোটারের মধ্যে প্রায় ১১ শতাংশ। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।