tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি‘ঘনঘন ওয়াকআউট দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়’

‘ঘনঘন ওয়াকআউট দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়’

সংসদে ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার একটি অংশ হলেও অতিরিক্ত ও ঘনঘন ওয়াকআউট দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ব্যাহত করে বলে মন্তব্য করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। তিনি বলেন, রাজপথের পরিবর্তে জাতীয় সংসদকেই সব ধরনের সমস্যার সমাধানের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত ত্রয়োদশ জাতীয় সংসদ যদি জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তবে দেশ ও জাতি দিকভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সংসদের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় কার্যক্রম জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেক ক্ষেত্রে বিরোধী দল রাজপথকেই রাজনৈতিক সমস্যার সমাধানের প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করছে বলে মনে হচ্ছে।

তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, মাওলানা কাজী জসিম উদ্দীন, অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, এমদাদুল হক পাটোয়ারী, স. ম. হামেদ হোসাইন, এইচ. এম. মুজিবুল হক শাকুর, আমজাদ আলী লিটনসহ অনেকে।

মাওলানা এ. এম. মঈনউদ্দীন চৌধুরী হালিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন তরিকুল হাসান লিংকন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, ছৈয়দ আতিকুল হক আনাস, ছৈয়দ বদরুর রেজা সেলিম, এস. এম. কাউসার, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা শামসুদ্দোহা, অধ্যক্ষ হেলাল উদ্দীন আলকাদেরী, মাওলানা নিজাম উদ্দীন নোমানী, মাওলানা মনির হোসাইন, আলম রাজু, মাওলানা আল আমিন আবেদী, বাবুল আখতার বাদশা, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী প্রমুখ।

সভায় সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর বলেন, সম্প্রতি চট্টগ্রামে একটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের ওপর পরিচালনা কমিটির হামলার ঘটনা নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিভিন্ন স্থানে আলেম-ওলামারা হয়রানির শিকার হচ্ছেন।

তিনি ইমাম-মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি চাকরিচ্যুত নিরীহ ব্যাংকারদের দ্রুত পুনর্বহালের দাবি জানান।