tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীগেন্ডারিয়ায় ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল চালকের

গেন্ডারিয়ায় ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল চালকের

রাজধানীর গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম গোলাম মোস্তফা (৫২)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের মো. শুরু হাওলাদারের ছেলে।

জানা গেছে, দুর্ঘটনায় আহত মোস্তফাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোহাম্মদ ইউসুফ বলেন, ‘সকালে গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা আমার বাবার রিকশার পেছনে ধাক্কা দেয়।এতে বাবা গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।