tanaka

কেন ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান?

পপ তারকা টেইলর সুইফটের গান আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত থাকছে না। সম্প্রতি ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউস-সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজা নিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় এখনো সায় দেয়নি ইসরায়েল

গাজা নিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় এখনো সায় দেয়নি ইসরায়েল

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ডের পরিকল্পনায় এখনই সম্মতি দিচ্ছে না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেল আবিবকে প্রস্তাবটি গ্রহণে রাজি করানোর চেষ্টা করা হলেও ইসরায়েল এখনো নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক রাজনৈতিকবিষয়ক আন্ডারসেক্রেটারি ডেভিড হেল আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান।

ডেভিড হেল বলেন, প্রস্তাবটি নিয়ে হোয়াইট হাউস বর্তমানে অনেকটাই নীরব। মার্কিন প্রশাসন নতুন করে পরিকল্পনাটি পর্যালোচনা করছে এবং প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনায় কিছু পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে। মতপার্থক্য কমিয়ে এমন একটি সমঝোতার পথ খোঁজা হচ্ছে, যা শেষ পর্যন্ত ইসরায়েল গ্রহণ করতে পারে।

তবে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং হামাসের সামরিক সক্ষমতা নিয়ে দেশটির কঠোর অবস্থানই এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান হেল।

তার মতে, ইসরায়েলের প্রধান ‘রেড লাইন’ হলো—হামাস সম্পূর্ণ ও ব্যাপকভাবে অস্ত্রসমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রশ্নই উঠছে না।

ডেভিড হেল আরও বলেন, প্রস্তাবিত ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ বা ‘শান্তি বোর্ড’-এর মতো উদ্যোগ নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এখনো যথেষ্ট আস্থা তৈরি হয়নি। এসব চুক্তি ও লিখিত পরিকল্পনা গাজার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে তাদের।

ইসরায়েল মনে করছে, হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। ফলে ট্রাম্প প্রশাসনের শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা চললেও এখনই তাতে চূড়ান্ত সম্মতি দেওয়ার অবস্থানে নেই তেল আবিব।

সূত্র: আলজাজিরা