tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে শনিবার নতুন করে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও ঘটেছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর শনিবারের এসব হামলাকে ‘সবচেয়ে জোরালো’ বলে মন্তব্য করেছেন স্থানীয় ফিলিস্তিনিরা। গত অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়। চলতি বছরের শুরুতে শুরু হয় এর দ্বিতীয় পর্যায়।

শনিবারের একাধিক হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, এর আগে শুক্রবার হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং শনিবারের হামলাগুলো সেই ঘটনার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজার পূর্ব রাফা এলাকায় একটি ‘ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো’ থেকে আটজন সন্ত্রাসীকে বের হতে দেখা গেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সিকিউরিটি এজেন্সি (আইএসএ)-র সঙ্গে যৌথভাবে গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল চারজন কমান্ডারসহ কয়েকজন সন্ত্রাসী, একটি অস্ত্র সংরক্ষণাগার, একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং গাজার মধ্যাঞ্চলে হামাসের দুটি হামলা পরিচালনা কেন্দ্র।

এদিকে শনিবারের বিমান হামলার তীব্র সমালোচনা করেছে হামাস। সংগঠনটি যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছে। হামাসের দাবি, এই হামলা প্রমাণ করে যে গাজা উপত্যকায় ইসরায়েল এখনো নির্মম ও গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

হামাস জানিয়েছে, শনিবারের হামলায় খান ইউনিসে বাস্তুচ্যুত একটি পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, আবাসিক ভবন, তাঁবু, আশ্রয়কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

এদিকে গাজা নগরীর শিফা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন।

prothomnews24.com/moha