tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৩০ সদস্যের মরদেহ

গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৩০ সদস্যের মরদেহ

ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহতরা সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। ওই হামলাতেই তারা নিহত হন।

সিভিল ডিফেন্সের ধারণা, হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য প্রাণ হারিয়ে থাকতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসপ্রাপ্ত বাড়িটিই সিভিল ডিফেন্স পরিচালিত একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের লক্ষ্য ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা ফিলিস্তিনিদের খুঁজে বের করা।

সংস্থাটি আরও জানায়, সীমিত সরঞ্জাম—এর মধ্যে একটি এক্সকাভেটরসহ—ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে এবং যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সহিংসতা অব্যাহত রয়েছে। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী একাধিকবার তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।