গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আফরোজা বেগম সুইটিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সুইটিকে বুধবার আদালতে তোলা হবে।



