tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিগভীর রাতে স্বামীর কবর জিয়ারতে গেলেন খালেদা জিয়া – কারণ জানালেন চিকিৎসক

গভীর রাতে স্বামীর কবর জিয়ারতে গেলেন খালেদা জিয়া – কারণ জানালেন চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান। এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “এটি বেগম জিয়ার একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কর্মসূচি। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ায় কাউকে জানানো হয়নি। তবে খবর পেয়ে কয়েকজন নেতা-কর্মী সেখানে উপস্থিত হন।”

রাতের বেলায় যাওয়ার কারণ প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “দেশের মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে, এ চিন্তা থেকেই তিনি গভীর রাত বেছে নিয়েছেন। উনার কারণে কারও কষ্ট হোক, তা তিনি চান না।”

জিয়ারতের সময় বেগম জিয়া কোরআন তিলাওয়াত, দোয়া, দরুদ ও ফাতিহা পাঠ করেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হওয়ার আগমুহূর্তে সর্বশেষ কবর জিয়ারতে গিয়েছিলেন বেগম জিয়া। এরপর এটিই তার প্রথম সেখানে যাওয়া।