tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকগভীর রাতে ঘরে ঢুকে তরুণীকে টেনে নিয়ে গেল বাঘ, হাসপাতালে মৃত্যু

গভীর রাতে ঘরে ঢুকে তরুণীকে টেনে নিয়ে গেল বাঘ, হাসপাতালে মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় গভীর রাতে লোকালয়ে ঢুকে এক তরুণীকে আক্রমণ করেছে একটি বাঘ। হামলায় সুগনি বাই ধুরভে নামের ওই নারী নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) ভোররাতে কানহা ন্যাশনাল পার্কের কাছে পার্রাপুর বাইগাটোলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, রাত দেড়টার দিকে একটি বাঘ গ্রামের একটি কুঁড়েঘরে ঢুকে ঘুমন্ত সুগনি বাইকে মাথায় কামড় দিয়ে টেনে নিয়ে যায়।

পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন মশাল নিয়ে এগিয়ে আসেন। এ সময় বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে ওই নারীকে ফেলে দিয়ে জঙ্গলের দিকে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, নিহত নারীর পরিবার দরজা ছাড়া একটি কুঁড়েঘরে বসবাস করত এবং তারা সরকারি কোনো সহায়তা পায়নি।

বন বিভাগ জানিয়েছে, এর আগেও ওই এলাকায় বাঘ ও চিতাবাঘের চলাচলের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় একটি খাঁচা বসানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে রাতে ঘরের দরজা বন্ধ রাখা ও সতর্ক থাকার জন্য গ্রামবাসীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। সরকারি পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।