tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির উদ্বেগ

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির উদ্বেগ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবনতির খবর পেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়, খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি।

দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল নয়। শুক্রবার রাতেই খালেদা জিয়ার খোঁজ নিতে তিনি হাসপাতালে যান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আমরা দূরত্ব বজায় রেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাবও দিয়েছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত। ২৩ নভেম্বর তিনি ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের জটিলতার কারণে পুনরায় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।