tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন সৎ, আদর্শবান ও সফল রাজনীতিবিদ। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তার অবদান স্মরণীয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সংগ্রাম ও প্রতিরোধের অনন্য প্রতীক ছিলেন। তার আপসহীন নেতৃত্ব দীর্ঘ লড়াই-সংগ্রামে জাতিকে অনুপ্রাণিত করেছে।

খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।