tanaka
প্রচ্ছদসারাদেশখাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

  1. খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে ম্রাসাথোয়াই মারমাকে নিয়োগ দিয়েছে সরকার।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

    প্রজ্ঞাপনে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ ঘোষণা করা হয়েছে। সদস্যরা হলেন—

    রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা, দেব রানী চাকমা, মো. নুরুল আবছার, মো. আ. মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, ক্যরী মগ, তাছলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।

    সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং পরবর্তী সংশোধনী আইনের সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পরিষদটি পুনর্গঠন করা হয়েছে।

    পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ আইন ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পরিষদের দায়িত্ব পালন করবে।

    এদিকে, এর আগে ২০২৫ সালের ৮ জুলাই অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া শেফালিকা ত্রিপুরার নিয়োগ বাতিল করা হয়েছে।