tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকখলিল আল-হাইয়াকে হত্যার ইসরাইলি চেষ্টা ব্যর্থ: হামাস

খলিল আল-হাইয়াকে হত্যার ইসরাইলি চেষ্টা ব্যর্থ: হামাস

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা খলিল আল-হাইয়াকে হত্যার ইসরাইলি চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে কাতারের দোহায় হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় তার ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) হামাস এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, খলিল আল-হাইয়া দোহায় হামলায় বেঁচে গেছেন। তিনি শুক্রবার তার ছেলের জানাজায় অংশ নিয়েছেন, যা প্রমাণ করে যে চলতি সপ্তাহের শুরুতে তার বাসভবনে ইসরাইলি হামলা ব্যর্থ হয়েছে। এর আগে হামাস জানিয়েছিল, দোহায় তাদের আলোচক দলের সদস্যদের হত্যার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে হামলার সময় কয়েকজন নিহত হয়েছেন।

ইসরাইলি এই হামলার পর গাজা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। হামলাটি যুদ্ধবিরতি ও প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আলোচনাকে ব্যাহত করার ঝুঁকি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামলার পর ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে আলোচনা করেছেন।