স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা প্রকাশ করতে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ চ্যালেঞ্জ জানান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন।তিনি বলেন, কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা নির্দিষ্টভাবে প্রকাশ করা হোক এবং প্রমাণ উপস্থাপন করা হোক।



