tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রীকে নিষিদ্ধ করলো ফ্রান্স

ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রীকে নিষিদ্ধ করলো ফ্রান্স

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে নিষিদ্ধ করেছে ফ্রান্স। সম্প্রতি গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আন্দোলনকর্মীদের উপহাস করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। ফ্রান্স জানিয়েছে, এই ঘটনার পর ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরকে তাদের ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার সামাজিক মাধ্যম এক্সে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, আজ থেকে ইতামার বেন-গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হলো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তার নিন্দনীয় আচরণের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বেন-গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যায় আশদোদ বন্দরে ফ্লোটিলার আন্দোলনকর্মীরা চোখ বাঁধা ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে আছেন এবং বেন-গভির উল্লাস করছেন।

ইসরায়েলি নৌবাহিনী চলতি সপ্তাহে সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলোকে আটক করে এবং প্রায় ৪৩০ জন অংশগ্রহণকারীকে অবৈধভাবে অপহরণ করে। বৃহস্পতিবার শত শত কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রতিবেদন জমা পড়েছে।