tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদরাজনীতিকোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবে না : তারেক রহমান

কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবে না : তারেক রহমান

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার না সংবিধান মেনে চলছে, না নৈতিকতা। তিনি বলেন, “আজ উপদেষ্টারা বলছেন, তফসিল ঘোষণার পর নির্বাচনের জন্য তারা পদত্যাগ করবেন। কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট— কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।”

তারেক রহমান আরও বলেন, “যারা এখন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন, তারা যেন জানেন— কেবল স্বেচ্ছায় পদত্যাগ করলেই চলবে না। জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা নেই, তাদের আমরা বাধ্য করেই সরে যেতে বাধ্য করব। আমরা কাউকে রাজনৈতিক সুযোগ তৈরি করে দিতে চাই না।”

নির্বাচনে অংশগ্রহণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্ভাব্য ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একসাথে আন্দোলন-সংগ্রাম করেছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় স্পষ্ট সিদ্ধান্ত হয়েছিল— যারা নির্বাচনে অংশ নেবেন না, কেবল তারাই উপদেষ্টা হবেন। এখন যদি কেউ উপদেষ্টা পদে থেকে অর্থ-সম্পদ গড়ে তুলে আবার সেই শক্তি নিয়ে নির্বাচনে অংশ নিতে চান, তা কখনোই মেনে নেওয়া হবে না। আমাদের বক্তব্য পরিষ্কার— নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তো নয়ই, আমরা আপনাদের মাঠেই নামতে দেব না।”

তিনি অভিযোগ করে বলেন, “আজ দেখা যাচ্ছে, এক একজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর (পিএস) কাছ থেকেও শত শত কোটি টাকার লেনদেনের খবর বের হচ্ছে। যখন একজন সহকারী এত অর্থের মালিক হন, তখন উপদেষ্টা নিজেই কী পরিমাণ সুবিধাভোগ করছেন, তা সহজেই অনুমান করা যায়।”

তারেক রহমান আরও বলেন, “যেসব উপদেষ্টা এখন নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন, তাদের পরিবারের সদস্যরাও বিভিন্ন এলাকায় প্রভাব খাটাচ্ছেন। উপদেষ্টা নাহিদ ইসলামের পিতা বনশ্রী, আফতাবনগর ও রামপুরা এলাকায় প্রভাব বিস্তার করছেন। একসময় শোনা যেত, ‘বাপে এমপি, ছেলে মাস্তানি করে’, আর এখন শোনা যাচ্ছে, ‘ছেলে এমপি হতে চায়, বাপ মাস্তানি করছে।’ উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা নিজ এলাকায় যেন অঘোষিত এমপি হিসেবে কাজ করছেন, আর মাহফুজ আলমের পিতাও এখন স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী হয়ে উঠেছেন।”