tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদরাজনীতিদুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে– ফজলুর রহমান

দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে– ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আল্লাহর রহমতে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করবে।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে তাদের অবস্থান প্রতিষ্ঠিত করেছে। এর পেছনে রয়েছে দেশি-বিদেশি ষড়যন্ত্র। চক্রান্তের জাল বুনে তারা এমন একটি শক্তি হয়ে উঠেছে, যাদের অর্থসম্পদ ও প্রভাব বিস্তারের ক্ষমতা রয়েছে। লুটপাট কিংবা মধ্যপ্রাচ্য থেকে আনা অর্থের মাধ্যমে তারা বহু প্রতিষ্ঠান দখল করে নিজেদের অবস্থান মজবুত করেছে। সেই অর্থসম্পদের জোরেই তারা দেশের তরুণ সমাজের একটি অংশকে প্রভাবিত করছে এবং একটি সংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

তিনি আরও বলেন, “জামায়াত প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরগুলো—এসি ল্যান্ড থেকে শুরু করে ইউএনও, ওসি, ডিসি এবং সচিব পর্যায় পর্যন্ত—নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তারা দেশের ব্যাংক, ইনস্যুরেন্স কোম্পানি, শেয়ারবাজার, হাসপাতাল, কলেজ-বিশ্ববিদ্যালয়, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংগঠনগুলোতেও প্রভাব বিস্তার করেছে। তারা মনে করছে, বাস্তবে তারা অনানুষ্ঠানিক ক্ষমতায় আছে। তবে নির্বাচনের মাধ্যমে অফিসিয়াল ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই, কারণ ভোটের হিসেবে তারা খুবই দুর্বল। আগে ছিল ৭ শতাংশ, এখন সেটা আরও কমে যেতে পারে।”

সাবেক এই এমপি বলেন, “জামায়াত চায় বিএনপিকে ধ্বংস করতে, কারণ ভোটের রাজনীতিতে বিএনপি তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। এজন্য তাদের কিছু অনুসারী প্রথমে ধীরে ধীরে বিএনপিবিরোধী স্লোগান দেওয়া শুরু করে।”

পিআর পদ্ধতি (PR Method) নিয়ে কথা বলতে গিয়ে ফজলুর রহমান বলেন, “বর্তমানে কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে উঠেপড়ে লেগেছে। কিন্তু এই দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। এটি পৃথিবীর মাত্র ২-৩টি দেশে সীমাবদ্ধ, বাংলাদেশে এই পদ্ধতির বাস্তবতা ও গ্রহণযোগ্যতা নেই।”