tanaka

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫ জন। হামলার...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

প্রচ্ছদজাতীয়কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক হাজতি মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া হাজতির নাম মো. মুরাদ হোসেন (৬৫)। তার হাজতি নম্বর ছিল ১৬৪৪/২৫। কারারক্ষী মো. বকুল জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মুরাদ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢামেকে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মুরাদ হোসেন কোন মামলায় আটক ছিলেন সে বিষয়ে তিনি অবগত নন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনাটি নিশ্চিত করেছেন।