tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিককুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশি কর্মী গুরুতর আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশি কর্মী গুরুতর আহত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে, যা টার্মিনাল–১ এ সামান্য ক্ষতি সৃষ্টি করেছে। হামলায় কয়েকজন বিমানবন্দর কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয় ওয়ায়েল আল নসিব কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কর্মরত।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা প্রক্রিয়া দ্রুত কার্যকর করা হয়েছে এবং পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়েছে।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, আহত বাংলাদেশি কর্মীর শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানান, হামলার পর বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ, প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ এবং স্বাভাবিক কার্যক্রম পুনঃস্থাপনের কাজ চলছে।