tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশকাফনের কাপড়সহ বিএনপি প্রার্থীকে হুমকিচিঠি, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আল্টিমেটাম

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থীকে হুমকিচিঠি, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আল্টিমেটাম

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনে অংশ না নিলে শরিফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ে পোস্ট অফিসের মাধ্যমে শাহজাহান চৌধুরীর কাছে ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামের একটি গোষ্ঠীর উল্লেখ থাকলেও তাদের পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়।

চিঠিতে লেখা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আপনি বর্তমানে আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন। উপহার হিসেবে আপনার জন্য একটি কাফনের কাপড় পাঠানো হলো।’

এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, ডাকযোগে চিঠিটি পাঠানো হয়েছে। এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে, তাদের পক্ষ থেকেই এটি আসতে পারে। তবে তিনি এসব হুমকিকে গুরুত্ব না দিয়ে সতর্ক অবস্থানে থাকার কথা জানান। তিনি আরও বলেন, হুমকি দিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এতে তিনি দমবেন না। চাপ প্রয়োগ করে তাকে কেনা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

উখিয়া থানার ওসি নূর আহমদ জানান, হুমকির ঘটনায় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চিঠির উৎস, প্রেরকের পরিচয় এবং ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।