tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিকর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান

কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের করা মন্তব্যকে কলঙ্কজনক বলে আখ্যা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “আজ আমি বাংলাদেশের সব মা–বোনদের বলতে চাই—যারা আপনাদের এভাবে অপমান করে, তাদেরকে আপনারা কীভাবে জবাব দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে।”

কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, “আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের নেতা কয়েক দিন আগে প্রকাশ্যে এমন একটি শব্দ ব্যবহার করেছেন, যা কর্মসংস্থানের জন্য বাইরে যাওয়া মা–বোনদের জন্য চরম অবমাননাকর এবং পুরো জাতির জন্য লজ্জাজনক। আপনাদের সামনে সে শব্দ উচ্চারণ করতেও আমার লজ্জা হচ্ছে।”

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, “যে রাজনৈতিক দল নির্বাচনের আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠী—নারীদের—এভাবে অসম্মান করে, তারা যদি নির্বাচনে কোনোভাবে সুযোগ পায়, তাহলে নির্বাচন-পরবর্তী সময়ে তাদের আচরণ কেমন হতে পারে, তা ভেবে দেখার বিষয়।”

তিনি অভিযোগ করেন, “এই দলটি শুধু নিজেদের স্বার্থ বোঝে। নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা ধর্মকে ব্যবহার করে। যেখানে প্রয়োজন, সেখানেই তারা নিজেদের মতো করে ধর্মের ব্যাখ্যা দেয়।”