tanaka
প্রচ্ছদরাজনীতিকয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে: সেলিমা রহমান

কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেছেন, কয়েকটি রাজনৈতিক দল আবারও জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রজন্ম ৭১-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, “আজ আবারও কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের মনে হচ্ছে, আমরা সেই স্বৈরাচারী সরকারের দুঃশাসনের পদধ্বনি শুনতে পাচ্ছি। তারা ক্ষমতা আঁকড়ে ধরতে এবং জনগণের ওপর আধিপত্য কায়েম রাখতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে দেশের জনগণ তা হতে দেবে না।”

সেলিমা রহমান আরও বলেন, “আমরা জানি, নির্বাচন হবে, ইনশাআল্লাহ হবেই। যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, সেই রোডম্যাপ অনুসারেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পথে বাধা আসবে, নানা রকম চ্যালেঞ্জ আসবে—কিন্তু তরুণ প্রজন্ম সেই বাধা অতিক্রম করবে। জনগণ তাদের পছন্দমতো ভোট দেবে, কোনোরূপ প্রভাব বা পিআর পদ্ধতি এখানে চলবে না।”