tanaka

ইউএনও কার্যালয়ে হাসিমুখে ঘুষ নেওয়ার অভিযোগ, নারী কর্মকর্তাকে বদলি

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা...
প্রচ্ছদসারাদেশকক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং সীমান্তে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি টহল দল জসিমের ঘের এলাকায় অভিযান চালায়। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় টহল দল।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হেলাল মিয়াকে আটক করা হয়। তবে অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা দুটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ১৫ কাট বা এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক হেলাল মিয়া টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করছে না, একই সঙ্গে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।