tanaka
প্রচ্ছদজাতীয়ওবায়দুল কাদের সঙ্কটাপন্ন

ওবায়দুল কাদের সঙ্কটাপন্ন

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। গত শুক্রবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কলকাতার ভাড়া বাসায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে লাইফ সাপোর্টসহ প্রয়োজনীয় মেডিকেল সুবিধা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের ভারতে পালিয়ে যান। এরপর থেকেই তিনি কলকাতায় অবস্থান করছিলেন।

সূত্র: মানবজমিন