tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকওপেক ছাড়ার ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত

ওপেক ছাড়ার ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত

তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ছয় দশক ধরে সদস্য থাকার পর দেশটি এই জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক পরিকল্পনা, পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারের পরিবর্তনশীল বাস্তবতার প্রেক্ষাপটে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ওপেক এবং বিশেষ করে এর প্রধান প্রভাবশালী সদস্য সৌদি আরবের জন্য বড় ধাক্কা হতে পারে।

এদিকে, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলের ওপেকভুক্ত দেশগুলো তেল রপ্তানিতে চাপে পড়েছে। ইরান ও ওমানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র আমিরাত অভিযোগ করেছে, চলমান সংঘাতের সময় ইরানের হামলা থেকে তাদের সুরক্ষায় অন্যান্য আরব দেশগুলোর ভূমিকা পর্যাপ্ত নয়।

১৯৬০ সালে প্রতিষ্ঠিত ওপেক বৈশ্বিক তেল সরবরাহ নিয়ন্ত্রণে অন্যতম প্রভাবশালী সংগঠন, যা বিশ্বের মোট তেল উৎপাদনের এক-তৃতীয়াংশের বেশি জোগান দেয়।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের প্রস্থানের পর ওপেকের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১১-এ। বর্তমান সদস্য দেশগুলো হলো—সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, ইকুইটোরিয়াল গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র।