tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনওটিটিতে আসছে নতুন থ্রিলার ‘আকা’, ফিরছেন নিশো, অভিষেক নাবিলার

ওটিটিতে আসছে নতুন থ্রিলার ‘আকা’, ফিরছেন নিশো, অভিষেক নাবিলার

আগামী সেপ্টেম্বর মাসে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে নতুন ধাঁচের থ্রিলার সিরিজ ‘আকা’। পরিচালনায় আছেন ভিকি জাহেদ। এই সিরিজের মধ্য দিয়ে তিন বছর পর ওটিটিতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

অন্যদিকে, এই সিরিজ দিয়েই ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটছে মাসুমা রহমান নাবিলার। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে। ‘আকা’তে একেবারে নতুন এক রূপে হাজির হবেন তিনি। যদিও চরিত্রটি নিয়ে বিস্তারিত জানাতে চাননি, তবে ইঙ্গিত দিয়েছেন, দর্শক একেবারে অন্যরকম এক নাবিলাকে দেখতে পাবেন।

২৫ আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে সিরিজটির ট্রেলার উন্মোচন করা হবে।

সিরিজ নিয়ে নাবিলা বলেন, “এই কাজটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার প্রথম ওয়েব সিরিজ। চেয়েছিলাম, শুরুটা স্মরণীয় হোক। কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। আশা করি দর্শক শুধু আমার চরিত্র নয়, পুরো সিরিজের গল্প ও নির্মাণকেও উপভোগ করবেন।”

নির্মাতা ভিকি জাহেদ জানান, “নিশো ভাইয়ের সঙ্গে অনেক কাজ করলেও এবারই প্রথম কোনো ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করছি। নাবিলা আপুও খুবই সহযোগিতাপরায়ণ ছিলেন। সবমিলিয়ে ‘আকা’ আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট।”