tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা

এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা

আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী এ নির্দেশনা কার্যকর থাকবে।

এছাড়া, পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার্থীদের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতেই ডিএমপির পক্ষ থেকে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।