আজ সেমিফাইনালে বাংলাদেশ-ভারত লড়াই
আজ শুক্রবার এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। দোহায় অনুষ্ঠিতব্য ‘এ’ দলের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে মাত্র ৬ রানে হেরে গেলেও আগের দুই ম্যাচে আফগানিস্তান ও হংকংকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অপরদিকে ভারত ‘এ’ দলও তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তারা আরব আমিরাত ও ওমানকে হারালেও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে হারের মুখ দেখেছে।
সব মিলিয়ে সেমিফাইনালে সমান শক্তির দুই দলের দারুণ লড়াইয়ের ইঙ্গিত মিলছে। শেষ পর্যন্ত আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ নাকি জিতেশ শর্মার ভারত ফাইনালের টিকিট কাটবে—এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের।



