বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির শীর্ষ পদে আবারও জয় শাহ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দ্বিতীয় মেয়াদেও সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সচিব।
২০২৪ সালের ২৭ আগস্ট প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। ওই বছরের ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন তিনি। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়ে ৩৬ বছর বয়সে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হয়েছিলেন জয় শাহ।
তিনি আরো বলেছেন, ‘ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি আমরা। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শক ও প্রজন্মের কাছে খেলাটিকে পরিচিত করার অসাধারণ সুযোগ।’
জয় শাহ জানান, ভক্ত, খেলোয়াড় ও বাণিজ্যিক অংশীদারদের গুরুত্ব দিয়ে ক্রিকেটের টেকসই ভবিষ্যৎ গড়াই তার লক্ষ্য। ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি মানুষকে একত্র করা বলেও মন্তব্য করেছেন তিনি।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান রিচার্ড থম্পসন, আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ, সহ-সভাপতি তাভেঙ্গওয়া মুখুলানি, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পরিচালক রজার টুজ এবং সহযোগী সদস্যদের চেয়ারম্যান গুরুমূর্তি পালানি জয় শাহকে অভিনন্দন জানিয়েছেন।



