tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়এবারের ঈদুল আজহার ছুটি টানা ৭ দিন

এবারের ঈদুল আজহার ছুটি টানা ৭ দিন

এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে।

এদিকে দীর্ঘ ছুটির সমন্বয়ের জন্য ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদের ছুটি।

মন্ত্রিসভার বৈঠকে এ ছাড়াও ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালার মূল লক্ষ্য হলো পাবলিক টয়লেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত টয়লেট সুবিধা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নয়ন।

বিশেষভাবে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করার বিষয়েও নীতিমালায় গুরুত্ব দেওয়া হয়েছে।