tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়আরো তিন কার্গো এলএনজি আমদানি করছে সরকার

আরো তিন কার্গো এলএনজি আমদানি করছে সরকার

স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২৪ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৮-৯ জুন, ৯-১০ জুন এবং ১৪-১৫ জুনের মধ্যে এসব এলএনজি দেশে পৌঁছাবে।

এলএনজি সরবরাহ করবে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড।